1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কলেজছাত্রকে পুড়িয়ে হত্যায় সাবেক এমপি হেনরী ও জয়ের বিরুদ্ধে মামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কলেজছাত্রকে পুড়িয়ে হত্যায় সাবেক এমপি হেনরী ও জয়ের বিরুদ্ধে মামলা

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৫ বার

 

 

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী ও তানভীর শাকিল জয়সহ ৩৭৭ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২৩ মার্চ) নিহত আসিফের মা আসমানী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় হেনরী ও জয়সহ ৭৭ জনের নাম উল্লেখ করে বাকি ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত আসিফ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে নথিভুক্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর বারী শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের আহ্বানে আন্দোলনে অংশ নিতে শহরের চৌরাস্তা মোড়ে যায় আসিফ। সেখানে আন্দোলনরত অবস্থায় দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তানভীর শাকিল জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে তারা কলেজছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাদের মরদেহ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গান পাউডার দিয়ে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়।

নিহত আসিফের মরদেহ শনাক্ত করতে না পেরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর গত ৪ মার্চ পরিবারের কাছে হস্তান্তর করা হয়

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com