
জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টুকু চৌধুরীর চাতালে থানা বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম টুকু চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান সুইট, কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন। এছাড়াও উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলীম, মোঃ ইউনুস আলী, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা রতন চৌধুরী, মেম্বার মোঃ আমজাদ হোসেন , সুমন সরকার, যুবদল নেতা কামরুজ্জামান হিরু তালুকদার বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।