1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে মোটিভেট এর উদ্যেগে নবীন বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে মোটিভেট এর উদ্যেগে নবীন বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭১ বার

মোঃ জাকারিয়া হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  মোটিভেট ভূরুঙ্গামারীর সকল সদস্যের নিরলস পরিশ্রমে আজকের নবীন বরণ, পুরষ্কার বিতরণ, দ্বায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ গোলাম ফেরদৌস (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও মোটিভেট ভূরুঙ্গামারীর সম্মানিত প্রধান উপদেষ্টা মোঃ মেজবানুর লিমন (আন্তর্জাতিক কর্মকর্তা)।

Open photo

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোটিভেট ভূরুঙ্গামারীর উপদেষ্টা‌ মোঃ ফকরুজ্জামান জেট (বিশিষ্ট ব্যবসায়ী), ড. মোঃ মতিয়ার রহমান (সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মোঃ আব্দুর রহিম (সহযোগী অধ্যাপক, পাবিপ্রবি), মোঃ শাহিনুর ইসলাম শিপন (প্রভাষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) এবং ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় একই সাথে মেধা যাচাই পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

No description available.

স্মারক প্রদান শেষে নতুন কমিটির সভাপতি আশরাফুল আলম সাইফি ও সাধারণ সম্পাদক তাসনীম হাসানের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী কমিটির সভাপতি নাহিদ হাসান প্রিন্স ও সাধারণ সম্পাদক লাবিব শাহরিয়ার সিয়াম। আনুষ্ঠানিকতা শেষে সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত নবীন বরণ, পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোটিভেট ভূরুঙ্গামারীর ৪র্থ কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম সাইফী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com