ময়মনসিংহে হেরোইনসহ শিক্ষক গ্রেফতার

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ব্যাপক আলোচিত মাদক ব্যবসায়ী ময়মনসিংহের ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের কৃষি শিক্ষা শিক্ষক মোশাররফ হোসেন আবারো ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে।

গত ১৯ জানুয়ারী রাত ৯টা ৪০ মিনিটে ৮ গ্রাম হেরোইনসহ হাবিবুর রহমান মাষ্টারের ছেলে মোশাররফ হোসেন মাষ্টার, নয়ন বাড়ী এলাকার মৃত শামছুল হকের ছেলে দেওখোলা বাজারে সেলুনে কর্মকার দেলোয়ার হোসেন বেলাল কে ৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। ডিবি পুলিশ বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ মাদক কারবারি এর সাথে জড়িতদ এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রাখবেন।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন আমি জামাতে আছি। বিগত দিনে গ্রেফতার হয়েছিল স্কুল কমিটি তার বেতন কর্তন করেছেন। এবার আবার গ্রেফতার হয়েছেন কমিটির সিদ্ধান্তের বাহিরে আমি কিছু বলতে পারবোনা।

এ ব্যাপারে সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের গর্ভনিং বডির সভাপতি বর্তমান ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি মুহিত উর রহমান শান্তের মমতাময়ী মা বলেন, কিছুদিন আগে তার মাদক নিয়ে জামেলা হয়েছিল আমি শুনেছিলাম। আমার জানামতে সে এই স্কুলে নেই। যদি থেকেও থাকে তাহলে একজন মাদক ব্যবসয়ীকে আর রাখবো না। এখনই প্রধান শিক্ষককে আমি ফোন করতেছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

ময়মনসিংহে হেরোইনসহ শিক্ষক গ্রেফতার

আপলোডের সময় : 03:14:28 am, Sunday, 21 January 2024