1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসের একজন কর্মকর্তার নেতৃত্বে বগুড়া সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসের একজন কর্মকর্তার নেতৃত্বে বগুড়া সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৩ বার

ইয়ুথ টিভি নিউজ ডেস্ক: বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসের একজন কর্মকর্তার নেতৃত্বে বগুড়া সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা নেমেছেন দূর্নীতির প্রতিযোগিতায় । বগুড়া সদর সেটেলমেন্ট অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে বগুড়া শহরে তথা ৭ মাথা মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে থেকে এক গণর‍্যালী অনুষ্ঠিত হয় এবং র‍্যালী শেষে  জোনাল সেটেলমেন্ট অফিস এবং বগুড়া জেলাপ্রশাসক এর কার্যালয়ে  বৈষম্য বিরোধী ছাত্র জনতা তৎকালীন ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক এর মাধ্যমে সেটেলমেন্ট অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর একখানা স্মারকলিপি প্রদান করেন।

সেই সময়ে বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বাবু আন্দোলন কারীদের কে আশ্বস্ত করেন বলেছিলেন, তিনি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের যথাযথ শাস্তির ব্যবস্হা গ্রহন করবেন এবং তৎক্ষনাত একজন দূর্নীতিবাজ কর্মচারী কে বদলীর আদেশ প্রদান করেন। জোনাল সেটেলমেন্ট অফিসার মহোদয় নিজে ১ টি আপত্তির বিষয়ে শুনানী করেন এবং সেটাতে অপরাধ সংঘটিত হয়েছিলো তথা জালিয়াতি ও দূর্নীতি সংঘটিত হয়েছিলো বলে প্রমানিত হয়। জোনাল সেটেলমেন্ট অফিসার সঠিক তদন্তের জন্য জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার ও একজন এএসও কে দায়িত্ব দেন। কিন্তু উক্ত দায়িত্ব পাওয়ার পর পরই এএসও অন্যত্র বদলী হওয়ায় চার্জ অফিসার একাই তদন্তের শুনানী করেন কিন্তু প্রকাশ থাকে যে উক্ত তদন্ত কর্মকর্তা কে ভুক্তভোগীদের সকলের মতামত না নিয়ে এবং সরকারী সম্পত্তির রেকর্ড জালিয়াতির বিষয়ে আবেদনে উল্লেখ থাকলেও এবং জনগনের বলার পরেও অপরাধী চক্র কে বাচানোর জন্য অপরাধী চক্রের দ্বারা প্রভান্বিত হয়ে সরকার পক্ষ তথা জেলাপ্রশাসক মহোদয় কে সরকারী সম্পত্তির বিষয়ে কোন নোটিশ প্রদান না করে এবং জেলাপ্রশাসক মহোদয়ের কোন প্রকার মতামত গ্রহন না করে তদন্তের কার্যাবলী শেষ হওয়ার আগেই দোষী কর্মকর্তা ও কর্মচারী কে নির্দোষ হিসাবে চিহ্নিত করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর একখানা প্রতিবেদন পাঠিয়েছেন। যাহা রাষ্ট্রের ও বগুড়ার জনসাধারণের সাথে এক প্রকার প্রতারণার শামিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com