
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :যশোরের চৌগাছায় চলতি মৌসুমে ১৩১৪ মেট্রিক টন বোরধান ও চাল ৬৪৮ মেট্রিক টন সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১২ টায় উপজেলা খাদ্য গুদাম খাদ্য বিভাগ নিজ কার্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩১ আগষ্ট পযর্ন্ত ৩৬ টাকা কেজিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ ও ৪৯ টাকা কেজিতে নিবন্ধিত মিলাদের কাছ থেকে চাল সংগ্র করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ। উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে বোর ধান ও চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুশাব্বির হোসাইন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, এল এসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, আশা – মনি রাইচ মিলের মিলার মিজানুর রহমান, সাদিয়া রাইচ মিলের মিলার ফয়সাল কবির,শাহাবাজ রাইচ মিলের মিলার আব্দুল মুক্তাদিল, কৃষক জামাল উদ্দিন, মাসুদুল হাসান, নূরনবী, সিরাজুল ইসলাম, বিশ্বনাথ রায় সহ মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।