1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪২ বার

মোঃ শাকিল সরকার, ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকার উথুরা আস্থা হাসপাতাল ভবনের সম্মেলন কক্ষে শনিবার বিকাল- ৫.০০ ঘটিকায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, সার্বজনীন জনকল্যাণ পরিষদ সাজপ এর উদ্যোগে- সন্ত্রাস প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে- সন্ত্রাস প্রতিরোধে জনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন- আহবায়ক- সাজপ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মোঃ শেহজাদ মুবাশ্বির, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব নূরে আলম সিদ্দিকী- আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেনঃ ডাঃ মোঃ আব্দুস সালাম, কনসালটেন্ট- বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- (০১) জনাব হিমেল জাকারিয়া- রাষ্ট্র চিন্তক ও ময়মনসিংহ জেলা প্রতিনিধি- গণ অধিকার পরিষদ। (০২) ইঞ্জিনিয়ার আকরামুল ইসলাম রনি- ভালুকা উপজেলা প্রতিনিধি- গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) আসাদুজ্জামান আসাদ, সদস্য- উথুরা ইউনিয়ন পরিষদ। (০২) মোঃ দুলাল খান সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। (০৩) মোঃ চাঁনমিয়া সরকার- সাবেক গ্রাম সরকার- রামপুর। (০৪) মোঃ দুলাল খান- সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী- উথুরা শাখা। (০৫) মোঃ তানবির হোসাইন- ভালুকা উপজেলা প্রতিনিধি- জাতীয় নাগরিক কমিটি।

বক্তব্যে সন্ত্রাস প্রতিরোধ সম্পর্কে- প্রধান আলোচক- নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি- সমাজিক নেতৃত্বে সন্ত্রাস প্রতিরোধে প্রত্যেক গ্রামে সাজপ এর মত সংগঠন গড়ে তুলার প্রয়োজনীয়তা অনুভব করেন।

সভাপতি বলেন, “সন্ত্রাস প্রতিরোধে জনগণের প্রধান ভূমিকা হল পুলিশকে তথ্য প্রদান করা।” উল্লেখ্য- ২০২৩ সালের ২৩ শে মে দিনের বেলায় হত্যার উদ্দেশ্য সাজপ এর আহবায়ক মোঃ সজীব হোসাইনের উপর সন্ত্রাসী হামলার পর থেকে প্রতি বছর সাজপ “সন্ত্রাস প্রতিরোধ দিবস” পালন করে থাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com