
ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিশনার রহিমা চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখ জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, গার্লস গাইডের স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, স্থানীয় সম্পাদিকা ফারাতুন নাহার প্যারিসের,স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা পারভীন, জেলা কোষাধ্যক্ষ সালেহা খাতুন, ওয়ারেন গাইডার আজিজা আখতার জাহানসহ অন্যান্যরা।
সভায় নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে হলদে পাখি সামনে দিনগুলোকে আরো কিভাবে ভালো কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করবে। সে বিষয়ে দিকে দিকনির্দেশনা দেয়া হয়।
মতবিনিময়ে জেলার ৫ উপজেলার ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।