
জয়পুরহাটের কালাই উপজেলা পুনট ইউনিয়নের ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজের অ্যাডহোক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফ আলী মন্ডল এর সংবর্ধনা অনুষ্ঠান ২৭ মে মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ সামসুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ ইব্রাহিম হোসেন, আহবায়ক কালাই উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান পুনট ইউপি। এছাড়াও বক্তব্য রাখেন কালাই ডিগ্রী কলেজের সভাপতি ও আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক, মোঃ তাজউদ্দীন আহমেদ তাজ, কালাই ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মোঃ নুরুল ইসলাম, পাঁচবিবি শিরট্রী কলেজের প্রিন্সিপাল মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক, কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট প্রতিনিধি 
























