1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রামে সংঘর্ষ : গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রামে সংঘর্ষ : গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৬ বার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনকে কেন্দ্র করে শাহবাগবিরোধী ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি ও রাজশাহীতে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সময়ে সেখানে শাহবাগ বিরোধী ঐক্যের কর্মীরা জমায়েত হন। এর একটু পরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতি ও পাল্টাপাল্টি উত্তেজনা চলে প্রায় আধা ঘণ্টা। সংঘর্ষে আহত হয় গণতান্ত্রিক ছাত্রজোটের কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থলে পুলিশ দুই পক্ষকে নিভৃত করার চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ চলে উত্তেজনা। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে আগুন দেয় শাহবাগবিরোধী মঞ্চের নেতাকর্মীরা।শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে আসা কর্মীদের দাবি করেন, এসব বামপন্থী সংগঠনগুলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তারা জামায়াত নেতা এটিএম আজহারের ন্যায়বিচার পাওয়া মেনে নিতে পারছে না।

অন্যদিকে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে দাঁড়িয়েছিলেন। তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে।

এ ঘটনার পর গণতান্ত্রিক ছাত্রজোট আর মানববন্ধন করতে পারেনি। প্রেসক্লাব থেকে চলে যাওয়ার পর তাদের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। পরে বামদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাহবাগ বিরোধী ঐক্য।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights