1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ স্বামী-স্ত্রী আটক - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযান: মাদকসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮২ বার

 

নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিক, মাসুদ, বাবু ও ফারুকের বাড়িতে সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ফারুক ও তার স্ত্রী মুক্তাকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাফেন্টা ট্যাবলেটসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চলছিল। শফিক, মাসুদ, বাবু ও ফারুক—এই চারজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছিল । তবে নানা কারণে তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন, কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাফেন্টা ট্যাবলেটসহ ফারুক ও তার স্ত্রী মুক্তাকে আটক করেন।পরে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ।

এদিকে সেনাবাহিনীর অভিযানে মাদ্রকদ্রব্য উদ্ধার হওয়ায় শহরের বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে। কারণ মাদকের অন্যতম স্পট শহরের এই জায়গায়। এখান থেকে পুরো শহরে মাদক সরবরাহ করা হতো। শহরের কায়ানিজপাড়া এলাকার বাসিন্দারা বলেন, এর আগে কেউ কোনোদিন এই এলাকায় অভিযান চালাতে সাহস পায়নি। কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়েছেন। এই ধারা অব্যাহত রাখলে শহর সহজেই মাদকমুক্ত হবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com