1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলসাগর গ্রুপটা কিন্তু আমার একার না, এই গ্রুপ আপনাদের সকলের- লেলিন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলসাগর গ্রুপটা কিন্তু আমার একার না, এই গ্রুপ আপনাদের সকলের- লেলিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯৮ বার

 

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, নীলসাগর গ্রুপটা কিন্তু আমার একার না, এই গ্রুপ আপনাদের সকলের। দীর্ঘ ২৫বছর ধরে গ্রুপটি থ্যাব্ব্যান খেয়ে খেয়ে আজো টিকে আছে আপনাদের ভালোবাসায়।
লেলিন বলেন, আমার প্রতিজ্ঞা ছিলো, স্বপ্ন ছিলো কিছু করার, সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আজো। এজন্য আপনাদের আরো বেশি ভালোবাসা প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায়(২৯মে) নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর ‘ডোর টু ডোর’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে সাবেক সচিব বেলায়েত হোসেন ও আব্দুল বাকী বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডোর টু ডোর প্রকল্পের প্রদর্শক মেরিন চীফ ইঞ্জিনিয়ার শাহ মোঃ মোমিনুল ইসলাম চৌধুরী।
প্রকল্পে চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন ও বাংলাদেশ বেতারের উপস্থাপিকা সাহরিয়া সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলসাগর গ্রুপের সাথে এই এলাকার মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। একটি প্রতিষ্ঠান এতদিন ধরে টিকে আছে অথচ লাভের মুখ দেখছে না।
এর পেছনের মুল কারণ হলো প্রতিষ্ঠানটির কর্ণধারের অদম্য ইচ্ছে, ভালোবাসা, শক্তি আর এলাকার মানুষদের জন্য কিছু করার প্রত্যয়। নিশ্চয় নীলসাগর গ্রুপ ভালো করবে এবং উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়।
এরআগে দীর্ঘ ৫বছর পর নীলফামারীতে পদার্পণ করায় নীলসাগর গ্রুপের কর্ণধার প্রকৌশলী আহসান হাবীব লেলিনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সঙ্গিত পরিবেশন করেন শিল্পিরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com