
আজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বি.এন.পি নেতা মোঃ আব্দুর রাজ্জাক- প্রধান অতিথি ছিলেন- ভালুকা উপজেলা বি.এন.পির সাবেক আহবায়ক ও সভাপতি- জনাব ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এডভোকেট উসমান গণি মল্লিক মাখন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- তোজাম্মেল হক বকুল, ভালুকা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক- মাহমুদুল হাসান বাবু, ভালুকা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ তারেক সরকার সহ বিভিন্ন স্তরের নেতৃনৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ভালুকা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক- প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ও বি.এন.পি নেতা- মোঃ মোফাজ্জল হায়দার। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে মাওঃ জাকারিয়া হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে- দোয়া পরিচালনা করেন। এরপর সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।