1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় আপন ভাইয়ের হাতে মেঝো ভাই খুন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় আপন ভাইয়ের হাতে মেঝো ভাই খুন

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৯ বার

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হায়িয়েছে শিহাব হোসেন (২১) নামে এক তরুণ।
আজ সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫)।
স্থানীয় ও পারিবারিক একাধিক সুত্র থেকে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে খানায় যাওয়ার জন্য বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। খানার দাওয়াত শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।
শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল,দূর থেকেই টের পেয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই তিনি আবারো কান্নায় ভেঙ্গে পড়েন।
মনিহতের মামা শুকুর আলী বলেন, “ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’ দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই।”
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন প্রাথমিক পরিক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। এ ঘটনায়  অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com