1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২২৭ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী, সংবর্ধনা, ঈদ পূনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (৮ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী উপজেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর চেয়ারম্যান ও রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ইসলাম এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন, সোনাসাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শামিনুর রহমান শাকিল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জহুরুল ইসলাম, কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউনিয়া, ডাঃ মেফতাহুল ইসলাম মিলন, অধ‍্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights