1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সারজিস আলমের সফরকে কেন্দ্র করে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সারজিস আলমের সফরকে কেন্দ্র করে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৭ বার

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি(গাইবান্ধা): দুর্নীতিবাজ স্বার্থান্বেষীদের রক্ষা নয় বিচারের আওতায় আনতে হবে জুলাই চেতনা বিক্রিকারী কতিপয় বৈষম্য বিরোধীদের, এই শ্লোগানে খোলস পরিবর্তন কারি ফরহাদ হোসেন ফিরোজ এবং শরিফুল ইসলাম আকাশের মামলা বানিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।

গাইবান্ধার সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে আজ সকালে শহরের ১ নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের ফরহাদ নামের এক নেতা বর্তমানে খোলস পাল্টিয়ে বৈষম্য বিরোধি এক অংশের নেতা শরিফুল ইসলাম আকাশের নেতৃত্বে জেলার বিভিন্ন ব্যবসায়ির নিকট থেকে চাঁদা আদায় সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। সেই সাথে গত কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলিয় মুখ্য সংগঠক সারজিস আলমের গাইবান্ধা সফরকে কেন্দ্র করে প্রোগ্রাম সফল করার কথা বলে জেলার বিভিন্ন ব্যবসায়ির নিকট থেকে এই ফরহাদ এবং আকাশ গং মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদা আদায়ের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে নড়ে চরে বসে সংগঠনের নেতা কর্মিরা ।

মানবন্ধনে বক্তারা উক্ত চাদাবাজ ফরহাদ এবং আকাশের সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এ ছাড়াও ৫ আগষ্টের পর জেলা সদরে যে সব মামলা হয় সেই মামলার সর্বশেষ মামলায় জেলা আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলেও মোটা অংকের টাকা লেনদেন হয়, সে ভিডিওটিও ভাইরাল হয়।

এ সময় বক্তব্য রাখেন, কাফি ইসলাম, আবু জাফর গিফারি, সাব্বির, নাহিদ আহমেদ সহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com