1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে সংস্কার প্রয়োজন : এটিএম আজহারুল ইসলাম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে সংস্কার প্রয়োজন : এটিএম আজহারুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৬ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছে দলটির নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার (১৩ জুন) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে সদ্য খালাসপ্রাপ্ত জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে সংস্কার প্রয়োজন। যেটিতে সব দলই রাজি হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দরকার। সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এপ্রিলের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতির জন্য ভালো।

সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে যেন আগের মতো পরিবেশ সৃষ্টি না হয়। মানুষের মত প্রতিষ্ঠার জন্য দেশে একটি বড় বিপ্লব হয়েছে।

এর আগে আলোচনা সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ অন্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com