1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিয়ে করতে না পেরে কিশোরীর বাবাকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিয়ে করতে না পেরে কিশোরীর বাবাকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৭ বার
বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক রিকশাচালককে পিটিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের ফুলবাড়ী এলাকার করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ (৪০) শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর ছেলে। তিনি ঐ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিল আহমেদের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শাকিলের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে পূর্বে হাতাহাতির ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে কয়েকজন মোটরসাইকেলে এসে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে করতোয়া নদীর ঘাট এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে শাকিল গুরুতর আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে তার বোনের বাড়িতে আশ্রয় নেন। তবে অভিযুক্তরা সেখানেও পৌঁছে তাকে আবারও নির্যাতন করে।
পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
ওসি হাসান বাসির আরও জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা শাকিলকে ছিনতাইকারী বলে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলাম, মতি এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিতু ইসলামের বিরুদ্ধে এলাকায় স/ন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে এবং তার নামে চারটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com