1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হ্যান্ডকাফসহ পলানো দুই আসামি ৩ ঘণ্টা পর গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হ্যান্ডকাফসহ পলানো দুই আসামি ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৯ বার

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে হ্যান্ডকাফসহ পলানো মাদক মামলার দুই আসামিকে তিন ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, রোববার (১৫ জুন) দুপুরে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন—জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে ওই দুই আসামিকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তারা। পরে এদের মধ্যে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com