1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত কিশোর - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত কিশোর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৩ বার

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:- ‎বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের মধ্যপাড়া এলাকায় সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে শান্ত (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে স্থানীয় দাদন ব্যবসায়ী নায়েব আলী।

আহত শান্ত স্থানীয় দই ব্যবসায়ী বাবলু চন্দ্রের ছেলে। ‎ ‎জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ব্যবসার প্রয়োজনে বাবলু চন্দ্র নায়েব আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। প্রাথমিকভাবে মাসিক ২ হাজার টাকা লাভ দেওয়ার শর্ত থাকলেও পরবর্তীতে নায়েব মাসিক ৪ হাজার টাকা দাবি করতে থাকেন। এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। টাকা ফেরত দিতে চাইলে বাবলুর কাছে সুদসহ মোট ১ লক্ষ টাকা দাবি করে নায়েব। এতে রাজি না হওয়ায় বাবলুকে প্রাণনাশের হুমকি দেয় সে। ‎ ‎রবিবার সকাল ১১টার দিকে বাবলু চন্দ্র বাড়িতে না থাকায় নায়েব আলী দেশীয় অস্ত্রসহ ৪-৫ জন যুবক নিয়ে তার বাড়িতে আসে এবং ডাকাডাকি শুরু করে। এসময় বাবলুর ছেলে শান্ত বাইরে এলে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। শান্তর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

‎ ‎আহত শান্তর বাবা জানায়, অভিযুক্ত নায়েব আলী একই এলাকার মৃত আব্দুলের ছেলে। সে স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনায় তার নাম উঠে এসেছে। ‎ ‎স্থানীয়রা প্রশাসনের কাছে এই দাদন ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com