1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ২সদস্য গ্ৰেফতার চোরাই মোটরসাইকেল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ২সদস্য গ্ৰেফতার চোরাই মোটরসাইকেল উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০২ বার

 

যশোর আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ২সদস্য গ্ৰেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, মোঃ জুয়েল রানা(২৩) গত ইং ৩০ মে ২০২৫খ্রিঃ কোতয়ালী মডেল থানাধীন মুজিব সড়ক সেইলর শোরুমের সামনে পাকা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে শোরুমের ভিতরে প্রবেশ করে এবং প্রায় ২০ মিনিট পরে এসে দেখে তার মোটরসাইকেলটি নেই, এমতাবস্থায় আশেপাশে খোঁজাখুঁজি করে বাইকটি না পেয়ে সে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।
বাদীর এজাহারের প্রেক্ষিতে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় জড়িতদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরকে নির্দেশনা প্রদান করলে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/রঞ্জন কুমার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয় এবং পরবর্তীতে আজ ১৫ জুন মধ্য রাত অভিযান পরিচালনা করে যশোর নিউমার্কেট এলাকা হতে একটি চোরাই মোটরসাইকেল সহ উক্ত চুরির সাথে জড়িত মোহাম্মদ আলী(৪০) ও মোঃ খলিল গাজী(৩৬) নামের দুই ব্যক্তিকে গ্ৰেফতার করে।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তাদের দেখানো মতে আজ ভোরে সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকা হতে একটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার পূর্বক জব্দ করে।
আসামিদের আরো জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি মোহাম্মদ আলী সাতক্ষীরা শ্যামনগর থানাধীন বংশীপুর গ্ৰামের মজিদ গাজীর ছেলে এবং আসামি খলিল গাজী একই থানার চন্ডিপুর গ্ৰামের জব্বার গাজীর ছেলে।
তারা স্বীকার করে দুজনে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে যশোর, খুলনা, সাতক্ষীরাসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে বাইক চুরি করে আসছিল।
আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় এর আগেও আসামি মোহাম্মদ আলীর নামে বিভিন্ন থানায় ২৪ টি মামলা এবং আসামি খলিল গাজীর নামে ১৪ টি মামলা রয়েছে।
এসংক্রান্তে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com