1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে কৃষি জমি সহ বাড়ি ঘর পাঁচ গ্রামে জলাবদ্ধতা দূরীকরণে স্মারকলিপি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে কৃষি জমি সহ বাড়ি ঘর পাঁচ গ্রামে জলাবদ্ধতা দূরীকরণে স্মারকলিপি

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৮ বার

যশোর চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পাঁচটি গ্রামে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ আশ্বাস উপজেলা প্রশাসন। খালের পানিপ্রবাহে প্রভাবশালীরা বড় পুকুর খনন পানির বাধা সৃষ্টির কারণে এই অঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসী।
সোমবার (১৬ জুন) সকালে সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী, গরীবপুর, জাহাঙ্গীরপুর, জামালতা ও জগন্নাথপুর গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকারীরা জানিয়েছেন, এলাকায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় নিয়মবহির্ভূতভাবে পুকুর খননের কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে প্রতি বর্ষা মৌসুমেই ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষি জমির ফসলি জলাবদ্ধতায় তলিয়ে যায়। জলাবদ্ধতা এখন পাঁচ গ্রামের মানুষের জন্য স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। তাই তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে স্মারকলিপি গ্রহণের পরপরই চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম জানান, “গ্রামবাসীর দীর্ঘদিনের কষ্ট ও সমস্যার কথা গুরুত্বসহকারে বিবেচনা করে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত পানি নিষ্কাশনের উপযুক্ত উপায় খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com