1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জুলাই বিপ্লবে শহীদের মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জুলাই বিপ্লবে শহীদের মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৪ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে রনি নামের এক শহীদের মাকে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী শাহানাজ থানায় লিখিত অভিযোগ করার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন, একই এলাকার ফরহাদ(১৯), ফারুক(৩০), জাকিয়া বেগম(২৫) ও ফরিদা বেগম(৪৫)। অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে শহীদ রনির মায়ের সাথে অভিযুক্তদের বিদ্যুৎ বিল নিয়ে পূর্ব হইতে বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা শাহানাজের বাড়িতে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তারা শাহানাজকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এর প্রতিবাদ করলে জাকিয়া বেগম শাহানাজকে মেরে ফেলার হুমকি দেন। এরপর অন্যান্য অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো ছুরি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হন শাহানাজ বেগম। হামলার সময় নগদ অর্থ ও ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনায় অভিযুক্ত ফরহাদ ও ফারুককে গ্রেপ্তার করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com