1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীতে আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীতে আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮১ বার

রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০), ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও মুজাহিদ নগর ইউনিটের সভাপতি; আব্দুল মালেক আল মামুন, কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক; শফিকুল ইসলাম লিংকন (৫৭), ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; হাজী লুৎফর রহমান (৬২), কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং মো. শহিদুল ইসলাম (৪৮), তুরাগ থানার ৫৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ফকিরাপুল এলাকা থেকে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের একটি টিম।

একই দিন রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে আব্দুল মালেক আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের সদস্যরা। একই সময়ে পাইকপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ।

এছাড়া, চকবাজার এলাকা থেকে হাজী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম এবং দিয়াবাড়ি এলাকা থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের আরেকটি দল।

ডিবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com