1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ১০০ কেজি গাঁজাসহ ১২ টি মামলার আসামী মিন্টু গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ১০০ কেজি গাঁজাসহ ১২ টি মামলার আসামী মিন্টু গ্রেপ্তার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৫ বার

১০০ কেজি গাঁজা সহ ১২ টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।


যশোর র‍্যাব -৬ কো:কমান্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে ক্যাম্প এর একটি আভিযানিদল১৯ জুন বিকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। যশোর ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ মিন্টু গাজী (৪৮), পিতা- মৃত লালু গাজী, সাং-শেখহাটি (জামরুলতলা),কোতয়ালী, যশোর থেকে আটক করে।
মিন্টু গাজীকে ব্যপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতর অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রংয়ের ছাপা গজ কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো ১০০ (একশত) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা।
আসামি মোঃ মিন্টু গাজী (৪৮) জিজ্ঞাসাবাদে বলেন,যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com