
বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খুলনার রূপসায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ টি নারিকেল চারা এবং ৬৫ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।
রূপসা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে (২৪ জুন) মঙ্গলবার কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, লেবুর চারা ও জৈব সার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার সুজিত মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নীলরতন রায়, উপসহকারী কৃষি অফিসারগন এবং যে সকল কৃষক কৃষানীদের মাঝে চারা বিতরণ করা হয়।