
আলমাস ইসলাম সাগর,বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে চলমান মা’দক লেনদেনের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুন রাত ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্পের একটি ট’হল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের উপরের একটি বাসায় মা’দক ব্যবসা চলছে। তৎক্ষণাৎ সেনা টহল দলটি পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। অভিযানে নাসির উদ্দিন হীরা (৪৫) নামের একজন মাদ’ক ব্যবসায়ীকে আট’ক করা হয়। তার কাছ থেকে ৫০টি ই’য়াবা ট্যাবলে’ট এবং তিনটি দেশীয় অ’স্ত্র জ’ব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়া’বা সরবরাহকারী হিসেবে পরিচিত এবং তার জনতা ব্যাংকের ৩য় তলায় বাসাটি ছিল মা’দক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র। আ’টক ব্যক্তিকে এবং জ’ব্দকৃত মাদক ও অ’স্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হ’স্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আই’নানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অ’বৈধ অ’স্ত্র, মা’দক, চাঁ’দা’বাজি ও স’ন্ত্রাসী কর্মকাণ্ডের বি’রুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অ’প’রাধ দম’নে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।