
র্যাব সূত্র জানায়, গত ১৫ জুন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ‘রিয়া’ নামের এক তরুণীর মাধ্যমে ফাঁদে ফেলে সরকারি আজিজুল হক কলেজের গেটে ডেকে নেওয়া হয়। এরপর মোছাঃ কনিকা (২২) ও তার সহযোগীরা ভিকটিমকে একটি বাসায় নিয়ে জিম্মি করে। সেখানে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে বিকাশে ৩৮ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আদায় করা হয়।
এ ঘটনায় ভিকটিম নিজেই সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হলেও, পলাতক খলিলকে ধরতে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে মঙ্গলবার অভিযানে খলিলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল স্বীকার করেন, তিনি একটি সঙ্ঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত ছিলেন।
র্যাব-১২ জানায়, আইনানুগ প্রক্রিয়ায় তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।