1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা আটক

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৯৪ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শনিবার (২৮ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আন্ধারীঝাড় ইউনিয়নের কছরউদ্দিনের পুত্র আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি মো. হানিফ (৫২), বঙ্গসোনাহাট ইউনিয়নের হালিম উদ্দিনের ছেলে আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৩), এবং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম (৪৮)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights