1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে ৭টি সারের দোকানে অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা আদায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে ৭টি সারের দোকানে অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৯টার টা থেকে মধ্যরাত পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী।

এসময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম নেতৃত্বে ক্যাপ্টেন ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে বিক্রিতে কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com