1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৫ বার

 

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই আক্রমণ। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ।

১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ। এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি। এতে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এই ম্যাচে জয় পাওয়ায় প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার খুব কাছে পৌঁছে গেলো মনিকা-তহুরারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের মূলপর্বে।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights