1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাড়িসহ নগদ ৫ লক্ষ টাকা এবং পশুপাখি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাড়িসহ নগদ ৫ লক্ষ টাকা এবং পশুপাখি

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯১ বার

 

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মইদাম গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোঃ সুরুজ্জামান (৬০) এর বাড়িতে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে পুড়ে যায় নগদ ৫ লক্ষ টাকা, একটি গরু ও একটি ছাগল। আরও চারটি গরু আগুনে দগ্ধ হয়েছে। এছাড়াও, বাড়িতে থাকা হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ঘরের ভিতরে রক্ষিত মূল্যবান দলিলপত্র, সার্টিফিকেটসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাঁরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী।

এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights