1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইল কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইল কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড়

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬০ বার

 

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। 

মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে মোটর সাইকেলযোগে পৌঁছালে দুবৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলার করে। ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায়  উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

জানা যায়,উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ শেরে প্রতিথযশা জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মোহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলা ব্যাপী সাংবাদিক মহল,বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ,নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের  দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচী দেয়া হবে।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন,এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com