1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে চাঞ্চল্যকর চাউল কার্ড হত্যাকাণ্ড: র‌্যাব-১২ কুষ্টিয়ার অভিযানে ৫ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে চাঞ্চল্যকর চাউল কার্ড হত্যাকাণ্ড: র‌্যাব-১২ কুষ্টিয়ার অভিযানে ৫ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

 

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ভিজিএফ চাউলের কার্ড নিয়ে বিরোধের জেরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মাত্র ৫ ঘণ্টার মধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

গত ২ জুলাই রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর স্কুলবাজার এলাকায় ভিজিএফ চাউলের কার্ড নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল আজিজ (৩৫), পিতা- খেলাফত উদ্দিন, সাং- মথুরাপুর মিয়াপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরই র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানে নামে। অভিযানে মথুরাপুর গ্রামের মোঃ মাহাবুল মাস্টার (৫২), পিতা- মৃত মৌওলা বক্স কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com