1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার

নোবিপ্রবি প্রতিনিধি

সুশাসন প্রতিষ্ঠায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, নোবিপ্রবি অ্যালামনাই, চাকুরিজীবী, সাংবাদিক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইকিউএসি ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন।

সভায় আলোচনা করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসি পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং নোবিপ্রবি প্রক্টর ও ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আট হাজার শিক্ষার্থী, এক হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। আমরা সকলে একে অপরের তথা নোবিপ্রবির অংশীজন। বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক উন্নয়ন অধিকতর এগিয়ে নেয়ার জন্য সকল কাজে অংশীজনদেরই অংশগ্রহণ সর্বাগ্রে প্রয়োজন। এ সম্পর্ক উন্নয়নে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চলমান রেখেছি। সরকারী সহযোগিতাও অব্যাহত রয়েছে।

বিশেষ অতিথির আলোচনায় মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়দিকের সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধানযোগ্য, সমাধান নেই এমন নয়। তবে এমন অনেক বিষয় রয়েছে যার সমাধানে ইউজিসি, মন্ত্রণালয় ও সরকারের সহযোগিতার প্রয়োজন হয়। আমরা ধারাবাহিকভাবে সহযোগীতা পাই, তবে অংশীজনদেরও সময় নিয়ে অপেক্ষা করার অনুরোধ জানাই। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের নিয়ে এধরনের সভা কার্যকর ভূমিকা রাখে, আজকের মতবিনিময়ের লক্ষ্যও তাই। এসময় তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সকলকে সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভায় অংশ নিয়ে বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান, নকলরোধ, পরীক্ষা পদ্ধতি, অবকাঠামো ও যানবাহন সুবিধা বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com