1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাকারিয়া রেস্টুরেন্টে যুবদল নেতার তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, নারীদের লাঞ্ছনার অভিযোগে মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাকারিয়া রেস্টুরেন্টে যুবদল নেতার তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, নারীদের লাঞ্ছনার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

ঢাকার মহাখালীতে অবস্থিত জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে ভয়াবহ ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ সময় নারী লাঞ্ছনার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

রেস্টুরেন্টের সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক বাদী হয়ে মনিরসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আবু বকর জানান, ঘটনার আগের দিন মনির নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। কোনো রুম খালি না থাকায় সাধারণ টেবিলে বসানো হয়। ছাড় দিয়েও বিল নেওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনায় বনানী থানার এসআই এমদাদুল হক জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নারী লাঞ্ছনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে বৃহস্পতিবার যুবদলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মনির হোসেনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তির দায় দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হচ্ছে। মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় ।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com