1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ

মুনছুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৫ বার

বাংলা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি- শামসুল আরেফীন, সুমন বণিক, সহ সাধারণ সম্পাদক- ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় সরকার, পরিকল্পনা সম্পাদক- নজরুল ইসলাম। সদস্য- আব্দুল মজিদ, পার্থ তালুকদার, আশরাফুজ্জামান বাবু ও বঙ্গ রাখাল।
সংগঠটির সদস্যরা জানান, নতুন এ সংগঠন দেশের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদের একটি সম্মিলিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, স্বরূপ প্রকাশ, সংরক্ষণ, গবেষণা ও গবেষণাভিত্তিক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হবে। আয়োজন করা হবে বার্ষিক লোকগবেষক সম্মিলন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের। দেশের সকল জেলার লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক, পৃষ্ঠপোষক ও লোকশিল্পীদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ ও শিল্পী পরিষদের আওতাভূক্ত করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com