1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে বিজ্ঞ জজ মহোদয়কে চিঠি দিয়ে হুমকি আটক -৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে বিজ্ঞ জজ মহোদয়কে চিঠি দিয়ে হুমকি আটক -৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার

উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি :

জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি জনাব রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

জেলা গোয়েন্দা লাখা সুত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২৪ বিজ্ঞ বিচারক, অতিরিক্ত দায়রা জজ, ৩য় আদালত মহোদয়কে অজ্ঞাতনামা ব্যক্তি নজরুল ইসলাম নাম ও বিপ্লবী কমিউনিষ্ট পার্টি, যশোরপোষ্ট অফিসের মাধ্যমে একটি চিঠি প্রেরণ করে। যাহাতে বিজ্ঞ বিচারককে ১টি ধর্ষণ মামলার আসামীকে জামিনের কথা বলে, না দিলে জীবন নাশের হুমকি দেয়। উক্ত বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম তদন্তে নেমে যশোর প্রধান অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চিঠি পোষ্টকারী সনাক্ত করে ১ লা ফেব্রুয়ারি রাত ১ টায় সময় পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিসিটিভিতে প্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করে ও তথ্য প্রদান করে পরে তার দেওয়া তথ্য মোতাবেক মুল আসামী একজন এ্যাডভোকেটসহ মোট ০৩ জনকে গ্রেফতার করে।

এ সময় উদ্ধার করা হয়, কম্পিউটার সিপিইউ, হার্ডডিস্ক, মোবাইল। এই ঘটনা সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৪ তাং-০১/০২/২০২৪ ধারা-দ্রুত বিচার আইনের ৪/৫ রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ ইমরান আহম্মেদ এর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। জানা যায়, বিচারাধীন ধর্ষন মামলার উকিল মনোনীত না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে আসামীদের যাহাতে জামিন না হয়, সেই অভিপ্রায়ে গ্রেফতারকৃত এ্যাডভোকেট নব কুমার কুন্ডু উক্ত চিঠি প্রেরণ করেন। বিপ্লবী কমিউনিষ্ট পার্টি বলে কিছু পাওয়া যায়নি।

ধৃতরা হলো:এ্যাড. নব কুমার কুন্ডু (৫৫), পিতা- মৃত কৃষ্ণ হরিকুন্ডু,স্থায়ী-বল্লামুখ, থানা-বাঘারপাড়া, বর্তমান ঠিকানা- পুরাতন কসবা চাকলাদারপাড়া জণৈক কমিশনার গ্রীল মনির বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর (এআইডি-৪১২৪৭০৫০৬৫৭৪৫) ২। রবিউল ইসলাম ওরফে রুবেল (৪২), পিতা- জালাল উদ্দিন, পুরাতন কসবা কাজীপাড়া,কোতয়ালী, যশোর ৩। মিহির কুমার সাহা (৬০), পিতা- মৃত সুরেন্দ্র নাথ সাহা, সাং- ষষ্টিতলাপাড়া রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে বাদল দাসের বাড়ীর ভাড়াটিয়া,কোতয়ালী,যশোরে।

উদ্ধারকৃত আলামতঃ ১টি কম্পিউটার সিপিইউ,১টি কম্পিউটার হার্ডডিস্ক,২টি মোবাইল ফোন ও ১টি ছাপা ফুলহাতা শার্ট।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com