1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রেস্ট হাউসে ওসিকাণ্ড, স্বেচ্ছাসেবক দল নেতা সনি বহিষ্কার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রেস্ট হাউসে ওসিকাণ্ড, স্বেচ্ছাসেবক দল নেতা সনি বহিষ্কার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬০ বার

 

যশোরে পাউবোর রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারীকে নিয়ে ওঠা ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ধস্তাধস্তি করা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরও এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশনা দেওয়া হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে দলে তার জায়গা হবে না।

এদিকে রেস্ট হাউসে নারীকাণ্ডের ঘটনায় মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরোনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। ওই সময় বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com