1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পাটির নতুন মহাসচিব নিযুক্ত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পাটির নতুন মহাসচিব নিযুক্ত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৪ বার

 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পাটির নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে।

জাতীয় পাটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত আজ (সোমবার, ৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন। এদিকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকল স্তরের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে উত্তরাঞ্চলসহ সারা বাংলাদেশের জাতীয় পাটি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিযুক্ত করে জাতীয় পাটি একটি ভাল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অভিনন্দন জানান এবং সুন্দরগঞ্জ উপজেলাবাসির পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ব্যারিস্টার শামীম সুন্দরগঞ্জ বাসির জন্য একটি গর্ব।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মো. মোস্তাফিজার রহমান বলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন সাহসী সৈনিক এবং নেতা। জাতীয় পাটির মহাসচিব হিসেবে তিনিই উপযুক্ত। তাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে পাটির চেয়ারম্যান নিযুক্ত করেছেন।

নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সকলকে সাথে নিয়ে জাতীয় পাটিকে নতুন রুপে জানানো হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com