1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর মনিরামপুরে ছোট ভাইয়ের হাতে বিএনপি নেতা মান্নান খুন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর মনিরামপুরে ছোট ভাইয়ের হাতে বিএনপি নেতা মান্নান খুন

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৬ বার

যশোরের মনিরামপুর উপজেলায় আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করছে ছোট ভাই।
জানা যায়, তিনি বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনুসন্ধানে আরো জানা গেছে, নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে।। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, ‘মান্নান ভাই সব সময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ঘটনার পর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন অভিযুক্ত- আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com