1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশের ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশের ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯১ বার

দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিউর রহমান মোমেন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাজিউর রহমান মোমেন বলেন, যে ফ্যাসিবাদীরা দেশের আলেমদের হত্যা করেছিল তারা আজ কোথায়? আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জুলাইয়ের ১ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি। উল্টো দেখা যাচ্ছে ফ্যাসিবাদ আজও চোখ রাঙাচ্ছে, জুলাই বিপ্লবের বীরদের ওপর হাত তুলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজ আমরা জামায়াতের আমিরের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনব। যে বক্তব্য ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights