1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অতীতের কোনো শাসন দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে‌নি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অতীতের কোনো শাসন দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে‌নি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৯ বার

সবাই ঐক্যবদ্ধ হ‌য়ে গণমানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে ইসলামী হুকুমত কা‌য়েম ক‌রার প্রচেষ্টার কথা ব‌লে‌ছেন খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমী।

শ‌নিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন খেলাফত আন্দোলনের আমির।

আবু জাফর কাশেমী বলেন, আমরা বাংলাদেশে অনেকের শাসন দে‌খে‌ছি, শোষণ দে‌খে‌ছি, সোনার বাংলার শাসন দে‌খে‌ছি, সবুজ বাংলার শাসন দে‌খে‌ছি, জয় বাংলার শাসন দে‌খে‌ছি। কিন্তু কো‌নো শাসন এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে পা‌রে‌নি।

তি‌নি আরও ব‌লেন, আজ‌কে আমা‌দের সময় এসেছে, সবাই ঐক‌্যবদ্ধ হ‌য়ে গণমানু‌ষের জানমা‌লের নিরাপত্তা দি‌তে ইসলামী হুকুমত কা‌য়েম ক‌রার প্রচেষ্টা চালা‌তে হ‌বে।

আবু জাফর কাশেমী বলেন, আমি আজ‌ সব রাজ‌নৈ‌তিক দ‌লের প্রতি আহ্বান জানাব, আমরা পেছ‌নের সব মত‌ভেদ ভু‌লে এ দে‌শের মানু‌ষের জানমা‌লের নিরাপত্তার জন‌্য ম‌দিনার সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কা‌য়েম করার জন‌্য মা‌ঠে ঝাঁপিয়ে পড়ব।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights