1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় খেলাফতে মজলিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় খেলাফতে মজলিস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

আগামী জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সু‌যোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছেন খেলাফত মজলিসের (একাংশ) মহাসচিব আহমদ আব্দুল কাদের।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুল কাদের বলেন, আমরা চাই আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করা হবে। জোর ক‌রে বা জবরদস্তি ক‌রে কেউ যেন নির্বাচন বানচাল না কর‌তে পা‌রে, যেনতেনভা‌বে নির্বাচন না করতে পা‌রে। এটা না হলে এই জাতির মুক্তি আস‌বে না। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন তিনি সেরা নির্বাচন উপহার দেবেন, সেটা যেন হয়।

ফ্যাসিবাদ ও তা‌দের দোসর‌দের বিচার দৃশ্যমান দেখ‌তে চান জানিয়ে তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে, এ দেশে ইসলামপন্থিরা বেঁচে আছে, বেঁচে থাক‌তে চায়। ২৪’ এর পর যে আশা ও প্রত্যাশা তৈরি হ‌য়েছে তার বাস্তবায়ন চায়। আমরা চাই, এ দেশ নতুন ক‌রে বাঁচুক, শান্তিতে ও ইনসাফ সহকারে বাঁচুক, এর কো‌নো বিকল্প নেই।

‘আমরা চাই, এ দেশে ফ্যাসিবাদ ও তা‌দের দোসর‌দের বিচার দৃশ্যমান হোক’, বলেন আব্দুল কাদের।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com