1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তানিম-রাশেদের নেতৃত্বে নোবিপ্রবি বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তানিম-রাশেদের নেতৃত্বে নোবিপ্রবি বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ বার

মোঃ তৌফিকুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্তর্গত বিজ্ঞান অনুষদ (সাংগঠনিক ০২) শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির এগ্রিকালচার বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তানিম আহমেদ তানিমকে

সভাপতি ও বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাশেদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি তানিম আহমেদ তানিম বলেন,”নোবিপ্রবি ছাত্রলীগের সাথে ৭ বছরের পথচলায় আজকে নোবিপ্রবি ছাত্রলীগের অন্তর্গত বিজ্ঞান অনুষদ (সাংগঠনিক-২) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি পদ পাওয়ার মাধ্যমে সাংগঠনিক স্বীকৃতি পেয়ে নিজের মধ্যে এক ভালোলাগা অনুভূত হচ্ছে। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি।

আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখে নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ এই দায়িত্বভার অর্পন করেছেন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান অনুষদকে আরো শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলা জন্য এবং বিজ্ঞান অনুষদ ছাত্রলীগ আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাদের সকলের আস্থা, বিশ্বাস, এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের (সাংগঠনিক ০২) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন,”সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা জানাই বর্তমান সময়ের সবচেয়ে বেশি সুপরিচিত এবং সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি গতিশীল, বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সংগ্রামী সভাপতি জনাব নাঈম রহমান এবং বর্তমান সময়ের সবচেয়ে সৃজনশীল এবং স্মার্ট ছাত্রনেতা জনাব জাহিদ হাসান শুভ, ভাইদের প্রতি। বিজ্ঞান অনুষদের (সাংগঠনিক-২) শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে উনারা আমার হাতে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি যেন তা যথাযথ পালন করতে পারি সেজন্য বিজ্ঞান অনুষদের (সাংগঠনিক-২) শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। বিজ্ঞান অনুষদ (সাংগঠনিক-২) ইউনিটকে একটি আদর্শ ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি কাজ করবো। ছাত্রদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করে যাব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com