1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৪ বার

 

গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫ বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী রুপধন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ শুক্কুর হোসেনকে (৬০) আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচ শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় , আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com