1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডেমরায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডেমরায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৫ বার

 

রাজধানীর ডেমরায় চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানেই ধরা পড়ে গণপিটুনির শিকার হন তিনি।

এসআই আরও জানান, এখনো ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com