1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৬ বার

 

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুগান্তকারী এক উদ্ভাবন করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সদর উপজেলার বাগভান্ডার গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহিনুর আলম। 

তাঁর নেতৃত্বাধীন গবেষণা দলের মাধ্যমে গ্রীনহাউস পরিবেশে পাকা টমেটো শনাক্ত ও অবস্থান নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) পাঁচটি ভিন্ন ডিপ লার্নিং মডেল তৈরি করা হয়েছে।

গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Elsevier প্রকাশিত Journal of Agriculture and Food Research এর ২০২৫ সালের অক্টোবর সংখ্যায় (Volume 23) প্রকাশিত হয়েছে।

প্রবন্ধের শিরোনাম: “Detection and localization of ripe tomato in greenhouse environment using Keras-based deep learning models”

এই গবেষণায় মো. শাহিনুর আলাম ছাড়াও রয়েছেন দুই সহগবেষক Professor Dr. Anisur Rahman এবং Professor Dr. Md. Rostom Ali।

গবেষণায় ব্যবহার করা হয়েছে Keras ভিত্তিক Deep Learning প্রযুক্তি, যা গ্রীনহাউসের অভ্যন্তরীণ ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে পাকা টমেটো শনাক্ত করতে পারে এবং তার অবস্থান নির্দেশ করে। এতে কৃষক সহজেই ফলন সংগ্রহের উপযুক্ত সময় বুঝতে পারবেন। এছাড়াও প্রাপ্ত তথ্য ব্যবহার করে কোন স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা যেমন রোবটের মাধ্যমে দ্রুততম সময়ে সঠিকভাবে পাকা টমেটো উত্তোলন করা যাবে। এতে শ্রম, সময় ও খরচ কমে যাবে, অপরিপক্ক টমেটো উত্তোলনের সম্ভাবনা থাকবে না এবং পরিপক্ব  ফলন পচনের হাত থেকে রক্ষা পাবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্ভাবন বাংলাদেশে স্মার্ট কৃষির (Smart Farming) পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন প্রযুক্তি কৃষিকে আরও গতিশীল, টেকসই ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলবে।

মোঃ শাহিনুর আলমের এমন আন্তর্জাতিকমানের গবেষণায় ভূরুঙ্গামারীজুড়ে বইছে গর্ব ও আনন্দের হাওয়া। স্থানীয়রা বলছেন, “ছেলেটি আমাদের এলাকার গর্ব, সে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহকারী প্রফেসর মোঃ শাহিনুর আলম বলেন, দেশের গবেষণাগারে সুলভ স্বয়ংক্রিয় ফসল উত্তোলন ব্যবস্থা (Low Cost Automated Harvesting System) বা ফসল উত্তোলনকারী রোবট (Harvesting Robot) উদ্ভাবনের যাত্রায় এই গবেষণা কেবল সূচনা মাত্র। আমরা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের Smart Agriculture Lab এ এই সংক্রান্ত গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি অদূর ভবিষ্যতে তা সফলতার মুখ দেখবে, এবং তা সম্ভব হলে এই ধরনের স্বয়ংক্রিয় ফসল উত্তোলন ব্যবস্থা বা রোবট বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com