1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সন্তানদের কবরে যেন আর কারও দাফন না হয়, বাবার আকুতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সন্তানদের কবরে যেন আর কারও দাফন না হয়, বাবার আকুতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭১ বার

উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল।

নিহত নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর না দেওয়া হয়—সে বিষয়ে রিজভী আহমেদের কাছে দাবি জানান।

নিহত শিশুদ্বয়ের বাবাকে সান্ত্বনা ও আশ্বাস দিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয় সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com