
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরে শহীদ রিতা আক্তার। শহীদ রিতার গ্রামের বাড়ী জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে। কালাই উপজেলা প্রশাসন এর উদ্দ্যোগে ০৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শহিদ রিতা আক্তার এর কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
শহীদ রিতা সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইখতেকার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, কালাই জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমান, নায়েবে আমীর আব্দুর রউফ, সেক্রেটারি অাব্দুল আলীম, ইউনিয়ন আমীর আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার পুনট বাজারে ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে।